বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হলেন হাসান আরিফ

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হলেন হাসান আরিফ

বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের গভীর শ্রদ্ধা নিয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত ২০ ডিসেম্বর বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন তিনি। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ