সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী গত সোমবার (০২ ডিসেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয়।
দিবসের প্রধান কর্মসূচি হিসেবে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. তানজিলা তাবিব চৌধুরী, সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার ডা. মুনাসিব নুর সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. এ ইউ এম সলিমুল্লাহ, উপদেষ্টা ডা. মো. ওমর ফয়সাল, উপদেষ্টা ডা. আরাফান জাহান জীম, উপদেষ্টা ডা. নিলয় দেবনাথ, কেন্দ্রীয় প্রতিনিধি ডা. মাজেদুল ইসলাম আরমান, সন্ধানী চমেক ইউনিটের ২০২৩-২৪ সেশনের সভাপতি মো. ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুজ্জামান, সহ-সভাপতি শারমিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক উম্মে হাবিবা, অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দসহ একঝাঁক সন্ধানীয়ান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার ডা. মুনাসিব নুর এবং উপদেষ্টা ডা. এ ইউ এম সলিমুল্লাহ। অতিথিরা তাদের বক্তব্যে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সোনালী অতীতের স্মৃতিচারণ করে সন্ধানীর সকল কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং সন্ধানী চমেক ইউনিটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শিক্ষাজীবনের চরিত্র গঠনের মাধ্যম হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সন্ধানীসহ বিভিন্ন সামাজিক সংগঠন গুলোতে কাজ করার পরামর্শ দেন। মানব সেবার ব্রত নিয়ে ১৯৮২ সাল থেকে ৪২ বছর ধরে কাজ করে যাচ্ছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট, যার পুরস্কারস্বরুপ ঝুলিতে যোগ হয়েছে । স্বাধীনতা পদক, একুশে স্মারক সম্মাননা পদকসহ অসংখ্য সম্মাননা পদক। পুরষ্কৃত হয়েছে এবং স্বীকৃতি পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক।
স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধকরণকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত সন্ধানী এখন কাজ করে চলেছে বিভিন্ন সামাজিক দুর্যোগে এবং বিভিন্ন প্রয়োজনে । সন্ধানীর অন্যান্য কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে রক্তের গ্রুপ নির্ণয়, টিকাদান কর্মসূচি, মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ, দুস্থ-অসহায়-গরীব রোগীদের বিনামূল্যে ঔষধ ও অপারেশন সরঞ্জাম সরবরাহকরণ, বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং পরীক্ষা, জনসাধারণকে রক্তদানে উৎসাহিত করা ও জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি প্রকল্প ও অন্যান্য সমাজকল্যাণমূলক কার্যক্রম অন্যতম।
৪২ বছরের সুদীর্ঘ পথ পরিক্রমায় সন্ধানী অসহায় মানুষের পাশে সবসময় থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে। সন্ধানীর সাথে যুক্ত সকল চিকিৎসক শিক্ষক-শিক্ষিকা, আজীবন সদস্য, উপদেষ্টামন্ডলী, সন্ধানীয়ান, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।




