সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়২০২৩ সালে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

২০২৩ সালে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা

২০২৩ সালে সার্বিকভাবে ৭০.৯ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছেন। দুর্নীতির শীর্ষে তিনে রয়েছে যথাক্রমে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।

এছাড়া একই বছর সার্বিকভাবে ঘুষের শিকার হওয়া খানার হার ৫০ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালে সার্বিকভাবে খানাগুলো ৫ হাজার ৬৮০ টাকা ঘুষ তথা নিয়মবহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ-২০২৩ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় খানা জরিপ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর করে আসছে টিআইবি। এই জরিপ ধারণাভিত্তিক গবেষণা নয়, সেবা নিতে গিয়ে যে হয়রানি শিকার হতে হয়, তাদের অভিজ্ঞতা ভিত্তিক এই জরিপ। টিআইবি দুর্নীতি ধারণাসূচক যে প্রতিবেদন প্রকাশ করে তার সঙ্গে সম্পর্কিত নয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শোয়েব, প্রফেসর পিকে মতিউর রহমান, প্রফেসর সিকান্দার এইচ খান, টিআইবির ডিরেক্টর (রিসার্চ এন্ড পলিসি) মোহাম্মদ বদিউজ্জামান, ডিরেক্টর (আউটরিচ এন্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, রিসার্চ ফেলো মোহাম্মদ নুরে আলম, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আব্দুল হান্নান সখিদার।

আরও পড়ুন

সর্বশেষ