রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে কনফারেন্স অফ পার্টিস-২৯ (কপ২৯)-এর ফাঁকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বেশ কয়েকজন বিশ্ব নেতা সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তিনি লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেন।

এখানে প্রাপ্ত এক খবরে বলা হয়, বৈঠককালে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অধ্যাপক ইউনূস এখন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে বাকুতে চার দিনের এক সরকারি সফরে রয়েছেন।

সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা বাকুতে পৌঁছান। তিনি কপ২৯-এর বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং বিভিন্ন সাইডলাইন ইভেন্টে বক্তব্য রাখবেন।

আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবিদাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে- সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। মঙ্গলবার কপ-২৯-এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং অন্তত তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ড. মুহাম্মদ ইউনূস।
 
এর আগে জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে সোমবার আজারবাইজানের রাজধানীতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বাকুর একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধিদলকে তিনি বলেন, ‘আমাদের প্রধান প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ ও দাবিগুলো কপ২৯-এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা’।
আরও পড়ুন

সর্বশেষ