২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের রায়ের বিরুদ্ধে বঞ্চিত ১১৩৭ জনের রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। আগামী ৪ ডিসেম্বর রিভিউ আবেদনের ওপর শুনানি হবে। এর ফলে ১৬ বছর পর এসব ভুক্তভোগীদের চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একই বছরের ৩ জুলাই হাইকোর্টের রিটের পর ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। অন্যদিকে হাইকোর্টের আরেকটি বেঞ্চ ২০০৯ সালের ১১ নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন।
২০১০ সালের ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। অন্যদিকে দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন (লিভ টু আপিল) কতিপয় পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন আদালত।




