রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফজলে করিম চৌধুরী আটক

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফজলে করিম চৌধুরী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় বিষয়টি জানা যায়।

এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীরবাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ২০০১ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম ফজলে করিম চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ