শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডিসিদের নিয়োগ বাতিল চান বঞ্চিতরা

ডিসিদের নিয়োগ বাতিল চান বঞ্চিতরা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস দিয়েছেন বলে দাবি করছেন জেলা প্রশাসক প্রত্যাশী উপসচিবদের সমন্বয়ক নূরুল করিম ভূইয়া। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এমন দাবি করেন তিনি। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নূরুল করিম ভূইয়া বলেন, তিনি এ প্রজ্ঞাপন দুটি বাতিল করবেন বলে আশ্বাস দিয়েছেন। একইসাথে এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন।

তিনি আরও বলেন, ৫৯ জন ডিসিকে যে পদায়ন করা হলো তাদের অনেকের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে। আপত্তি রয়েছে। যেহেতু বিগত সরকারের সময়ে এই কর্মকর্তারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন এবং আশীর্বাদপুষ্ট হয়েছেন। তারা যে খুন হত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত সে তথ্য আপনারা মিডিয়ার মাধ্যমেই দিয়েছেন। যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়া, সেহেতু যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে এ দুটি প্রজ্ঞাপন বাতিল করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব বলেছেন, ৮ জেলার জেলা প্রশাসক বাদে বাকিরা বহাল থাকবেন কিন্তু আপনারা সাক্ষাৎ করার পর কী সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিশ্চয়ই আপনারা নতুন কোনো সিদ্ধান্ত পাবেন। আমাদের দাবি ছিল, আজ বিকাল পাঁচটার মধ্যে তারা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তিনি আমাদের বলেছেন যতদ্রুত সম্ভব আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলব, আপনাদের ইমোশনের কথা তাকে জানাবো।

আরও পড়ুন

সর্বশেষ