শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর হাইকোর্টের সামনে বসে পড়ল শিক্ষার্থীরা

পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর হাইকোর্টের সামনে বসে পড়ল শিক্ষার্থীরা

মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে হাইকোর্টের সামনে সাধারণ শিক্ষার্থী, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশের সঙ্গে অবস্থান কারীদের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করলে উপস্থিত জনতার বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। বুধবার (৩১ জুলাই) দুপুরে দিকে হাইকোর্টের সামনে শিক্ষা অধিকার চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

জানা গেছে, দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীরা যখন হাইকোর্টের সামনে আসে তখন ৫ জন শিক্ষার্থীকে পুলিশ আটক করে। পরবর্তীতে শিক্ষার্থীরা আইনজীবীরা এবং মানবাধিকার কর্মীরা মিলে আটকের প্রতিবাদ জানায়। প্রায় এক ঘণ্টা পর একপর্যায়ে বাধার মুখে পুলিশ সেই ৫ জনকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর থেকে বেশ কয়েক দফা আইনজীবী শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ ঘটনার পর দুপুর দুইটার দিকে কয়েক গাড়ি বিজিবি হাইকোর্টের গেটের সামনে অবস্থান নেয়। নিরাপত্তা জন্য হাইকোর্টের গেট বন্ধ করে দেয়া হয়। হাইকোর্টের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। এ সময় শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে শিক্ষা অধিকার চত্বরে বসে পড়েন।

আরও পড়ুন

সর্বশেষ