সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি ও আট রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৯ এবং ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, শুনেছি ৯ এবং ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যাচ্ছি। পরে নিশ্চিত করা যাবে মৃত্যুর সংখ্যা কত।

রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধ্বস প্রবণ এলাকা। পাহাড়ি এলাকায় বসবাস করে রোহিঙ্গারা। গতকাল থেকে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে।

আরও পড়ুন

সর্বশেষ