বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়এরশাদের কোনো খোঁজ পাচ্ছে না তার ঘনিষ্ঠজন ও পরিবার

এরশাদের কোনো খোঁজ পাচ্ছে না তার ঘনিষ্ঠজন ও পরিবার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দুপরের ব্রিফিংএর পর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কোনো খোঁজ পাচ্ছে না তার ঘনিষ্ঠজন ও পরিবার।  জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না- মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এরশাদ। বনানীতে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাবেক এই প্রেসিডেন্টের মোবাইলে একটি ফোন আসে। এরপর দ্রুত সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি।

এরশাদের এক ঘনিষ্ঠ সূত্রের মতে, ঢাকায় থাকলে ৪টি স্থানে থাকার সম্ভাবনা রয়েছে এরশাদের। স্থানগুলো হলো – বারিধারার প্রেসিডেন্ট পার্ট (নিজ বাসভবন), স্ত্রী রওশন এরশাদের গুলশানের বাসা, গুলশান ক্লাব, ডিওএইচএস ক্লাব। তার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সরকারের রোষানলে পড়তে পারেন তিনি। তাই এই মুহূর্তে গা ঢাকা দিয়েছেন তিনি।ওই সূত্রের ধারণা, সম্ভবত তিনি কূটনৈতিক পাড়ায় রয়েছেন।

এদিকে নির্বাচনে না যাওয়ার ঘোষণায় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষ মনে করছে এরশাদ এরআগেও গা ঢাকা দিয়েছিল,হয়ত এমনটাই হবে।আবার অনেকেই বলছেন আওয়ামীলীগের সাথে ডিগবাজি মারায় তাকে গুম করা হয়েছে। তবে সব প্রশ্নের অবসান ঘটবে এরশাদ বেড়িয়ে আসলে।

আরও পড়ুন

সর্বশেষ