আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে র্যাংগস ই-মার্টের ঈদ ক্যাম্পেইন ‘কোরবানির খুশি এমেজিংলি বেশি’। ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অফার।
র্যাংগস ই-মার্টের ঈদ ক্যাম্পেইনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।
র্যাংগস ইমার্ট চট্টগ্রাম রিজিওনাল সেলস ম্যানেজার মহসিন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল জি ই সি শাখার ব্যবস্থাপক ম্যানেজার মোঃ হামিদ হোসেন আজাদ, জামালখান শাখার ব্যবস্থাপক ম্যানেজার মোঃ তৌহিদুল আলম, হালিশহর শাখার ব্যবস্থাপক ম্যানেজার মোঃ মামুনুর রশীদ, নিউমার্কেট শাখার ব্যবস্থাপক ম্যানেজার মোঃ কাউছার হামিদ, আগ্রবাদ শাখার ব্যবস্থাপক ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন।
র্যাংগস ই-মার্টের ঈদ ক্যাম্পেইনের আওতায় র্যাংগস ই-মার্ট ইলেকট্রনিক পণ্য কিনলে থাকছে ফ্রি গিফট, সর্বোচ্চ ২৪ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, এক্সচেঞ্জ অফারসহ দুবাই ভ্রমণের সুযোগ।
এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে বাড়তি ছাড়। এরমধ্যে ইস্টার্ন ব্যাংকের কার্ডে ১০ শতাংশ, ঢাকা ব্যাংক কার্ডে ১৫ শতাংশ এবং ব্যাংক এশিয়ার কার্ডে ৭ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে (শর্ত প্রযোজ্য)।
বিভিন্ন পুরস্কার দিয়ে ক্রেতাদের ঈদ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
র্যাংগস ই-মার্টের ঈদ ক্যাম্পেইনে ২৪ শতাংশ পর্যন্ত ছাড়



