গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন (উফশী) ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ ও ধান বীজ এবং সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ পেঁয়াজ ও ধান বীজ এবং সার বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, উপজেলা সহকারী কৃষি অফিসার জুনায়েদ হাবিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, চলতি খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২ হাজার ৪’শ কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে উন্নত জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি ২০ কেজি। এছাড়া উন্নত জাতের রোপা আমন (উফশী) ধান ৫ কেজি করে, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।সাধারন গরিব কৃষকগণ এসব পেয়ে খুব আনন্দ প্রকাশ করেন, তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে যে উপকরণ দেচ্ছেন তা আমরা পেয়ে খুব খুশি।



