শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরাউজানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে বাসের চাপায় মোহাম্মদ ইমন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সামির নামে একজন আহত হয়েছেন। নিহত ইমন উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের মনছুর আলীর বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। আহত সামির ওই এলাকার মো. মুসার ছেলে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের ধরেরটেক গঙ্গা মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়া পথে যাত্রীবাহী বাস হানিফ পরিববণ (ঢাকা-মেট্রো-ব-১৪-১৪১২) নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে দুইজনকে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে পাঠান হলে সেখানে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আরিফ বলেন, হানিফ পরিববণের সাথে মোটরসাইক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, অপরজন হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করেছি। বাসের চালক পালাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ