শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাজ্জাদুল হাসান এমপি'র বলাকায় আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় সভা আয়োজিত

সাজ্জাদুল হাসান এমপি’র বলাকায় আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় সভা আয়োজিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মাননীয় সংসদ সদস্য, বিমান পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে বলাকায় একটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান এবং বিমান বোর্ডের সদস্য ব্যারিস্টার তানজিবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানের পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকগণ এবং উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

বিমানের সাথে সাজ্জাদুল হাসান এর পথচলা দীর্ঘদিনের। তিনি বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। তার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের কারণে বিগত সময়ে রেকর্ড পরিমাণ মুনাফা আয় করেছে বিমান।

বলাকায় সাজ্জাদুল হাসান কে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তার কর্মময় জীবন নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন দিক নিয়ে সার্বিক আলোচনা হয়।

আরও পড়ুন

সর্বশেষ