রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়গ্লোবাল ইসলামী ব্যাংকের আদাচাকী এজেন্ট আউটলেটের উদ্বোধন

গ্লোবাল ইসলামী ব্যাংকের আদাচাকী এজেন্ট আউটলেটের উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ৪ ডিসেম্বর ২০২৩ তারিখে সিরাজগঞ্জের বেলকুচিতে আদাচাকী এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ অনলাইন মাধ্যমে উক্ত আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের ইভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জুলফিকার আলি খান, ভিপি ও মার্কেটিং ডিভিশনের প্রধান ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, ভিপি ও ব্রাঞ্চ অপারেশন ডিভিশনের প্রধান আহমেদ শোয়েব, এসএভিপি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান এ, কে, এম নূরুল আফসার, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ