রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েভোলাকে ইন্ডাস্ট্রিয়াল হাব বানাতে চান বিবিএস ও নাহি গ্রূপের চেয়ারম্যান প্রকৌশলী আবু...

ভোলাকে ইন্ডাস্ট্রিয়াল হাব বানাতে চান বিবিএস ও নাহি গ্রূপের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার

দ্বীপজেলা ভোলাকে দেশের ইন্ডাস্ট্রিয়াল হাব বানাতে চান বিবিএস ও নাহি গ্রূপের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ভোলাতে কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়াতে পারে জেলাটি এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ভোলার লালমোহনে আয়োজিত এক সুধী সমাবেশে এ আশাবাদ ব্যক্ত করেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা ৩ আসনে আওয়ামিলীগের মনোনায়ন প্রত্যাশী বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী আবু নোমান হাওলাদার।

তিনি বলেন,  বিদ্যমান গ্যাস সংকটে ভোলা হতে পারে আশার আলো।  ভোলায় ইতিমধ্যে গড়ে উঠা প্রতিষ্ঠানগুলোর জ্বালানীর অভাবে একদিনও উৎপাদন বন্ধ রাখতে হয়নি। দেশি-বিদেশি স্বনামধন্য অনেক প্রতিষ্ঠান ভোলায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে।

আরও পড়ুন

সর্বশেষ