কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার।
তিনি জানান, ভৈরব ট্রেন দুর্ঘটনার বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিস ময়মনসিংহের সহকারী পরিচালক মো. মাসুদ সরদারকে।
শাহাজাহান শিকদার বলেন, তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন নরসিংদীর উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক মো. এনামুল হক, ভৈরব বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আজিজুল হক।




