আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির সফল বাস্তবায়ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে প্রবর্তিত বিশেষ মুদারাবাহ্ সঞ্চয়ী হিসাব ‘এহসান’-এর ১ লক্ষ হিসাবপূর্তি উদযাপন করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রবর্তনের শুরু থেকেই এই হিসাব দেশব্যাপী বিস্তৃত শাখা উপশাখায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে এই উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।১ লক্ষ গ্রাহকের মাইলফলক অর্জন করল মুদারাবাহ্ সঞ্চয়ী হিসাব এহসান
আর্থিক স্বাক্ষরতা কর্মসূচির সফল বাস্তবায়ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে প্রবর্তিত বিশেষ মুদারাবাহ্ সঞ্চয়ী হিসাব ‘এহসান’-এর ১ লক্ষ হিসাবপূর্তি উদযাপন করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রবর্তনের শুরু থেকেই এই হিসাব দেশব্যাপী বিস্তৃত শাখা উপশাখায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে এই উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



