প্রবীণ রাজনীতিবিদ, সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ছিলেন বরেণ্য শিক্ষাবিদ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ । প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি করবে। তার কর্মের মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।




