বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়এস আলমের সম্পদের অভিযোগ অনুসন্ধানের আদেশের ওপর স্থিতাবস্থা

এস আলমের সম্পদের অভিযোগ অনুসন্ধানের আদেশের ওপর স্থিতাবস্থা

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিদেশে অর্থ বিনিয়োগ, স্থানান্তরের অভিযোগ বিষয়ে অনুসন্ধানে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী সংসদ নির্বাচনের পর এই তারিখ পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের আবেদন শুনানির পর এ আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।

একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করা হয়। সেই পর্যন্ত এই স্থিতাবস্থা থাকবে বলে জানিয়েছেন এস আলম গ্রুপের আইনজীবীরা। এর ফলে এই অনুসন্ধানও সেই পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তারা।

আদালতে এস আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আহসানুল করিম ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

সম্প্রতি বিদেশে এস আলম গ্রুপের বিপুল পরিমাণ বিনিয়োগ তদন্তে হাইকোর্টের স্বপ্রণোদিত রুলে পক্ষভুক্ত হতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। তবে, পক্ষভুক্ত না করে ব্যারিস্টার সুমনের আবেদনটি নথিভুক্ত করে রাখেন হাইকোর্ট।

গত ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রকাশিত রিপোর্টের সূত্র ধরে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বিদেশে এস আলম গ্রুপের ১০০ কোটি ডলারের অবৈধ বিনিয়োগের বিষয়টি হাইকোর্টের নজরে আনেন।
আরও পড়ুন

সর্বশেষ