বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর উদ্যোগে গত ১১ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মধ্যে ছিলো বৃক্ষের গুরুত্ব নিয়ে আলোচনা সভা,বৃক্ষ রোপণ কার্যক্রম এবং স্কুল কলেজের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ও জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রওশন আরা বেগম । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আজম, ব্যাংকার মোহাম্মদ নিজাম উদ্দীন, আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম চৌধুরী এমিল, যুব উপ প্রধান-১ কৃষ্ণ দাশ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দলনেতারা।প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সৃষ্টি হয় সবুজায়ন। বৃক্ষ সর্ম্পকে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। বৃক্ষের থেকে আমরা ফল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। দেশীয় বৃক্ষ সমূহ রোপণ করার মাধ্যমে আমাদের দেশীয় উপাদানের প্রতি আকৃষ্ট হতে হবে। একজন মানবতার স্বেচ্ছাসেবক হিসেবে তোমাদের বৃক্ষ সর্ম্পকে এবং বৃক্ষের উপকারিতা নিয়ে কাজ করতে হবে। মানবিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে গিয়ে প্রত্যেকে যদি অত্যন্ত ২টি করে বৃক্ষরোপণ করে পরিবেশের সবুজায়ন এবং ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারো। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আমাদের বের হয়ে এসে গুণগত, পরিপূর্ণ পরিবেশে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ করার জন্য বিভিন্নভাবে দেশের মানুষকে উৎসাহিত করছেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি উৎসাহিত হয়ে ফলজ, বনজ, ঔষধি প্রায় ১৫ হাজার মতো গাছ লাগিয়েছি। দেশের পরিবেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতায় সরকার পরিবেশের উন্নয়নে সফল হবে।সমাজের সবাই যাতে সাধ্যমতো বৃক্ষরোপণ করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সকলে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করলে দেশকে সবুজ বাংলায় পরিণত করার কাজ ত্বরান্বিত হবে।



