শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে মোট ১২৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ৪১ জন ঢাকার এবং বাকি ৩১ জন ঢাকার বাইরের।

শুক্রবার (৩০ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতর থেকে আরও জানানো হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৮৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৯৪১ জন, আর বাকি ৩৪৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৬০৭৯ জন। আর ঢাকার বাইরে ১৫৪১ জন।

এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬৬৪২ জন। এরমধ্যে ঢাকায় ৫১০১ জন এবং ঢাকার বাইরে ১৫৪১ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

এদিকে এ বছর ডেঙ্গু আরও শক্তিশালী হয়ে উঠেছে জানিয়ে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলছেন তারা। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।

আরও পড়ুন

সর্বশেষ