বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপগণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

করোনা অতিমারির সংকট পেরিয়ে এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী শনিবার (২২ এপ্রিল) গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এদিন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে পাঠানো দৈনিন্দন কর্মসূচির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা অতিমারির কারণে কয়েক বছর থেকে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

সর্বশেষ