বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপ৫টি সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ

৫টি সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ

৫টি সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ এ সিটি করপোরেশনগুলো হলো- গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী এবং বরিশাল ৷

শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হয় ৷ তারা হলেন- গাজীপুরে আজমতউল্লা খান, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুধী, রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বরিশালে আবুল খায়ের আব্দুল্লা। আজ (শনিবার) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা জানান ৷

আরও পড়ুন

সর্বশেষ