শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপদেশত্যাগের সময় কিংফিশার বারের মালিক আটক

দেশত্যাগের সময় কিংফিশার বারের মালিক আটক

দেশত্যাগের সময় রাজধানী উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারের মালিক মো. মুক্তার হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৩ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, বিমানবন্দরে মুক্তার হোসেন অন্তর্বর্তী জামিনের একটি ছবি দেখায়। কিন্তু, সেটাতে দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। পরে তাকে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মামলার আসামি হওয়ায় দেশত্যাগের সময় বিমানবন্দরের ইমগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। পরে তারা ডিবি পুলিশকে খবর দেয়। এর আগে, গত ৬ অক্টোবর রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করে ডিবি পুলিশ। ওইরাতে তার গুলশানের বারেও অভিযান চালানো হয়। ওই অভিযানের ঘটনায় গুলশান থানায় করা মামলায় মুক্তারকে আসামি করা হয়।

 

আরও পড়ুন

সর্বশেষ