রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়গ্লোবাল ইসলামী ব্যাংকের পাঁচটি উপশাখার উদ্বোধন

গ্লোবাল ইসলামী ব্যাংকের পাঁচটি উপশাখার উদ্বোধন

আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১১ অক্টোবর, ২০২২ তারিখে দেশব্যাপী গ্লোবাল ইসলামী ব্যাংকের পাচঁটি উপশাখার উদ্বোধন করা হয়। চট্টগ্রামের পটিয়ায় কমলমুন্সিরহাট, কক্সবাজারের চকরিয়ায় বেতুয়া বাজার, নাটোরের মৌখাড়া এবং ঢাকার রামপুরা ও ঝিগাতলাতে উপশাখা পাঁচটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে এই নতুন পাঁচটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

FB_IMG_1665510493901এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ- ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ইসলামী ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁর স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ