ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজারে পুলিশ ও বিজিবির গুলিতে দুই জামায়াত কর্মীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: উত্তর থুরুং ইউনিয়নের জামায়াত কর্মী আবু আহমদ, লেমশাখালী ইউনিয়নের আজিজুর রহমান এবং টেইলার্স কর্মী পারভেজ(২৬)।
জানা যায়, ধুরুং বাজারে সমাবেশের আয়োজন করে জামায়াত । মাগরিবের নামাজের সময় পুলিশ ও বিজিবি সদস্যরা মঞ্চ দখলে নেয়। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে উত্তর থুরুং ইউনিয়নের জামায়াত কর্মী আবু আহমদ, লেমশাখালী ইউনিয়নের আজিজুর রহমান এবং টেইলার্স কর্মী পারভেজ(২৬) নিহত হন।উপজেলা জামায়াতর সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




