শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আচারণবিধি চুড়ান্ত হওয়ার পর দুই তিন দিনের মধ্যে দশম জাতীয় সংসদ...

আচারণবিধি চুড়ান্ত হওয়ার পর দুই তিন দিনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামীকাল বুধবারের মধ্যে নির্বাচনী আচরণ বিধির খসড়া চূড়ান্ত করা হবে। আচারণবিধি  চুড়ান্ত হওয়ার পর দুই তিন দিনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবলায়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত হওয়ার পর দুই তিন দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

আরপিওতে প্রশাসনিক কর্মকর্তাদের বদলির ব্যাপারে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে সে বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা শীঘ্রই এই ক্ষমতা প্রয়োগ করব। তবে প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে নির্বাচনের সময়ে প্রশাসনে বদলি হবে না। প্রয়োজন মনে করলে বদলি করা হতে পারে’।

এছাড়া কমিশনের বিতর্কিতদের বিষয়ে তিনি বলেন, আমরা প্রশাসনে খোঁজ খবর রাখছি, নির্বাচনে কমিশনে যারা বিতর্কিত আছেন তাদের মনিটারিং করা হচ্ছে। ডিসি এসপিসহ প্রশাাসনে রববদল করতে হবে এরকম কোন কথা নেই। নির্বাচনের সময়ে বদলি করার ধারাবাহিক নিয়ম রয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্বে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ছিলো সেটা ভিন্ন কথা এখন সেই রকম অবস্থা নেই। সরকার তার রুটিন দায়িত্ব পালন করছে।

আরপিও সংশোধনীতে প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে তিন বছর রাজনৈতিক দলে থাকার বাধ্যবাধকতা বিলুপ্তির বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে প্রধান কমিশনার বলেন, ‘এই বিষয়ে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আমাদেরকে জানানো হয়নি। জনগণ তাদেরকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছেন আইন পাস করার জন্য। সংসদ আইন পাস করেছে। এ বিষয়ে আমাদের কিছু করার নাই’।

আরও পড়ুন

সর্বশেষ