শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকারি পাঠাগারের বই কেনার তালিকা বাতিল

সরকারি পাঠাগারের বই কেনার তালিকা বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেছেন, সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়াতে পাঠাগারের জন্য কিনতে ১৪শ’ বইয়ের তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের লেখা ২৯টি বই থাকার অভিযোগে বইয়ের তালিকাটি বাতিল করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে বইয়ের নতুন তালিকা নির্ধারণ করা হবে এবং এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। রোববার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এসব কথা বলেন।

এরআগে সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বই কেনার যে অর্থ বরাদ্দ হয়েছে, সে তালিকায় অতিরিক্ত সচিব নবীরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না।

ফরহাদ হোসেন বলেন, প্রাথমিক তালিকায় তাদের নাম এসেছে, কিন্তু চূড়ান্ত নয়। তবে তালিকায় অতিরিক্ত সচিব নবীরুল ইসলামের বই কেনার সিদ্ধান্ত ঠিক হয়নি। এটি বাস্তবায়ন কোনোভাবেই হবে না, এটা নিশ্চিত। 
পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এর আগে ‘বই কেনার তালিকায় এক অতিরিক্ত সচিবের ২৯ বই’ শিরোনামে জাতীয় গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়তে জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর সঙ্গে পাঠানো হয়েছে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা। সেই তালিকায় সরকারি কর্মকর্তাদের প্রাধান্য দেয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এরই মধ্যে বই কিনতে শুরু করেছেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকার মধ্যে একজন অতিরিক্ত সচিবেরই রয়েছে ২৯টি বই। এ ছাড়া তালিকার ১ হাজার ৪৭৭টি বইয়ের মধ্যে শতাধিক বই অন্তত ২৫ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার লেখা। তালিকা খতিয়ে দেখা গেছে, বঙ্গবন্ধুকে নিয়ে থাকা ১৬৬টি শিরোনামের মধ্যে অন্তত ৪০টি বই আছে, যা ১৫ জন সরকারি কর্মকর্তার লেখা। এ তালিকায় অনেক গুরুত্বপূর্ণ লেখকের বই স্থান না পাওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।
আরও পড়ুন

সর্বশেষ