শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপগ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

আমন ধানের সেচ সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন

সর্বশেষ