বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে বিএম ডিপোর মালিকপক্ষ

নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে বিএম ডিপোর মালিকপক্ষ

বিএম কনটেইনার ডিপো মালিকপক্ষ নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। গুরুতর আহত বা অঙ্গহানির শিকার প্রত্যেকেকে ৬ লাখ টাকা করে এবং বাকি আহতদের ৪ লাখ টাকা করে দেবে। ৬ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএম ডিপোর জিএম মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আহতদের রক্ত দিতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ৫০০ জনকে কোম্পানির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে প্রায় ২৮০ জন স্বেচ্ছায় রক্ত দিয়ে রোগীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন।

আহতদের সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। অগ্নিদুর্ঘটনায় কর্মচারী নিহত হলে তাদের পরিবারে শিশু থাকলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বেতনের সমপরিমাণ টাকা প্রদান এবং উপার্জনক্ষম সদস্য থাকলে চাকরির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ