রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়তথ্য, বাণিজ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব

তথ্য, বাণিজ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ৩০ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মের পরিদপ্তরের নিবন্ধক মো. মকবুল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ