চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের দেহে। এদের মধ্যে নগরের ৪৯ জন ও বিভিন্ন উপজেলার ৩৩ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ২৫১ জনে। ৩০ মে সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা যায়, গতকাল শনিবার চট্টগ্রামের ৫টি ল্যাবে ৭৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮২ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। তবে এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।




