রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়উপায়’-এ সবচেয়ে কম খরচে ক্যাশ আউট

উপায়’-এ সবচেয়ে কম খরচে ক্যাশ আউট

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মোবাইল ব্যাংকিং সাবসিডিয়ারি ‌‘উপায়’ দিয়ে প্রতি হাজারে মাত্র ৮ টাকা খরচে ক্যাশ আউট করা যাচ্ছে এটিএম বুথ হতে। সরকারি কর এবং ভ্যাটসহ মোবাইল ব্যাংকিং হতে এটিএমে এটিই হচ্ছে বাজারের সবচেয়ে কম রেট।

ইউসিবিএল-এর দেশব্যাপী ৫০০টিরও এটিএম বুথ হতে ‘উপায়’-এর গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে রক্ষিত টাকা ‌‘উপায় অ্যাপ’ ব্যবহার করে উত্তোলন করতে পারবেন।

‘উপায়’-এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার বলেন, ‘যাত্রা শুরুর অল্প দিনের মধ্যেই উপায় নানা রকম প্রডাক্ট নিয়ে এসেছে, যার বেশিরভাগই বাজারের সবচেয়ে কম খরচে দিচ্ছি। এর মধ্যে এটিএম হতে টাকা উত্তোলনের খরচ অন্যতম।

সাইদুল খন্দকার আরও বলেন, ‘এজেন্ট পয়েন্টেও উপায় দিচ্ছে সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা। ইউএসএসডি ব্যবহারকারীরা এজেন্ট পয়েন্ট হতে প্রতি হাজারে মাত্র ১৪ টাকায় ক্যাশ আউট করতে পারছেন।
মার্চের ১৭ তারিখে যাত্রা শুরু করা ‌‘উপায়’-এর রয়েছে দেশব্যাপী এজেন্ট এবং মার্চেন্ট নেটওয়ার্ক। ‘উপায়’-এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, র‌্যামিটেন্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয়, সরকারের বিভিন্ন ভাতা প্রদান, ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন এবং তিতাস গ্যাসের (প্রি-প্রেইড) বিল পেমেন্ট করতে পারছেন।
আরও পড়ুন

সর্বশেষ