ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে খুঁজছে গোয়েন্দা পুলিশ। সরকারকে দিয়ে বক্তৃতা দেয়ার পর থেকেই ঢাকা মহানগর বিএনপির প্রধান ও সাবেক মেয়রের বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে তারা। খোকার সন্ধান পেয়েছেন কি না জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সময় মত খোকা আবার ফিরে আসবেন।” খোকার বক্তব্যের প্রসঙ্গ ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমার ধারনা, তিনি দা-কুড়াল বানানোর জন্য কোন গোপন জায়গায় গেছেন, সময় মত ফিরে আসবেন।” রোববার দলীয় সভায় এই বক্তব্য দেয়ার পর সোমবার খোকার গুলশানের বাসায় পুলিশ অভিযান চালায়, তিনি তখন বাড়িতে ছিলেন না। মঙ্গলবারও খোকার গোপীবাগের বাসায় অভিযান চালায় পুলিশ, সেখানেও তাকে পাওয়া যায়নি।
অভিযানের পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “ওই সময় তাদের(পুলিশ) যে চন্ডমূর্তি দেখা গেছে, তিনি(খোকা) থাকলে গ্রেপ্তার হতেন।”




