বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার নামে আরো একজনের মৃত্যু হয়। ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ৯ সেপ্টেম্বর সকালে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, চিকিৎসাধীন সবারই যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে তাই কার কত শতাংশ পুড়েছে সেটা ততোটা গুরুত্বপূর্ণ নয়। শ্বাসনালী পোড়া কেউই শঙ্কামুক্ত থাকেন না।

আরও পড়ুন

সর্বশেষ