বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুবরণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুবরণ

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান ঢাকার গুলশানের নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

২৫ এপ্রিল বিকেল ৪টা ১০মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল জানান, বাবার প্রথম জানাযা শনিবার রাতে ঢাকার গুলশানের বাসায় অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচিতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে, খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এমপি।

আরও পড়ুন

সর্বশেষ