দেশে আরও ৯ জনের দেহে নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন ১০ বছরের কম বয়সী শিশুও রয়েছে।
ব্রিফিংয়ে জানা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২ জনের করোনায় মৃত্যু হয়েছে।এর আগের তথ্য অনুসারে সারাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। অন্যদিকে আলোচিত সময় কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩০ জন।




