বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মোদী যুক্ত থাকবেন

মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মোদী যুক্ত থাকবেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ মার্চ ঢাকায় মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে না আসলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভিডিও বার্তা দেবেন। এছাড়া ওইদিন ভিডিও কনফারেন্সে মোদী যুক্ত থাকবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ (১১ মার্চ) নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলকে এ কথা জানান তিনি।

শ্রিংলা বলেন, ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওইদিন এ উপলক্ষে একটি ভিডিওবার্তাও দেবেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও একশটি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে বলে জানান শ্রিংলা। এর আগে ০৯ মার্চ বাংলাদেশ সরকারের কাছ থেকে ভারত মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সীমিত করার আনুষ্ঠানিক চিঠি পেলে মোদীর সফর বাতিল করা হচ্ছে বলে জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আপাতত স্থগিত অনুষ্ঠানটি আবার কবে হবে সেটি শিগগিরই জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ