বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে সোসাইটির জাতীয় সদর দফতরে “যুব প্রধান সম্মেলন” অনুষ্ঠিত হযেছে। এই সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৪ টি জেলা ও ৪ সিটি ইউনিট এবং জাতীয় দপ্তরের দায়িত্বরত যুব প্রধানসহ সারাদেশ থেকে ৬৯ জন যুব প্রধান অংশগ্রহণ করেন। এর আগে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার যুব প্রধানদের অংশগ্রহণে “ডিজিটাল উদ্ভাবন” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা সোসাইটির ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সোসাইটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত “যুব প্রধান সম্মেলন” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার জনাব লুৎফুর রহমান চৌধুরী হেলাল, প্রফেসর মু: জিয়াউল হক, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডর্, ঢাকা, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও আলহাজ¦ গাজী মোজাম্মেল হোসেন টুকু। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। স্বাগত বক্তব্যে রাখেন, সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি বিডিআরসিএস চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবকদের মানবতার কল্যাণে করা বিভিন্ন কার্যক্রম বিশ^ব্যাপী প্রশংসিত। এটি ভলেন্টিয়ারদের ধরে রাখতে হবে। তিনি বলেন, ভলেন্টিয়ারদের জন্য শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। বিনাখরচে এবছর ৪ জন ভলেন্টিয়ারকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে লেখাপড়া করার সুযোগ করে দেওয়া হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারেনা। কাজেই মানব কল্যাণের পাশাপাশি তোমাদেরকে শিক্ষিত হতে হবে। বিশেষ অতিথি প্রফেসর মু: জিয়াউল হক চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডর্, ঢাকা, বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দুর্যোগে জীবনবাজি রেখে দুর্গত মানুষের সেবায় এগিয়ে আসে। রেড ক্রিসেন্টের যুব ও স্বেচ্ছাসেবকদের মধ্যে যে সেবার মানষিকতা গড়ে উঠেছে এটি দেশের সকল শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে হবে। বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছাসেবামূলক একটি প্রতিষ্ঠান। যার মূল চালিকা শক্তিই হচ্ছে যুব ও স্বেচ্ছাসেবকরা। সোসাইটির প্রশিক্ষত যুব সদস্যরা মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। মানব কল্যাণে তোমাদের ত্যাগ ও অবদান চির স্মরনীয় হয়ে থাকবে। তারা বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে নেওয়া রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে রেড ক্রিসেন্টের যুব ও স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। অপরদিকে, আজ ০৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরস্থ প্রাঙ্গনে জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে পিঠা উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ট্রেজারার জনাব লুৎফুর রহমান চৌধুরী হেলাল, প্রফেসর মু: জিয়াউল হক, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডর্,ঢাকা, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্যগণ, সোসাইটির কর্মকর্তা-কর্মচারী এবং যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে যুব প্রধান সম্মেলন অনুষ্ঠিত



