বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরেডিসন ব্লুতে সেন্সরেকের প্রশিক্ষণ কর্মশালা

রেডিসন ব্লুতে সেন্সরেকের প্রশিক্ষণ কর্মশালা

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানিজেশন (আইএমও), নরওজিয়ান মিনিষ্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্স ও মিনিষ্ট্রি অব ইন্ডাস্ট্রির উদ্যোগে সম্প্রতি নগরীর রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রামের মেজবান হলে সেইফ এন্ড এনভারনমেন্টালি সাইন্ড শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ সেন্সরেক প্রজেক্ট ফেজ-২ ক্যাপাসিটি বিল্ডিং কর্তৃক “ডাউনস্ট্রিম ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামসুল আরেফিন ।

শিল্প মন্ত্রণালয়ের সেন্সরেক প্রজেক্ট ফেজ-২ এর জাতীয় প্রকল্প পরিচালক মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে এবং সেন্সরেক প্রজেক্ট ফেজ-২ এর ন্যাশনাল ট্রেনিং কোর্ডিনেটর ও বাংলাদেশ মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অব অনার ছিলেন রয়েল নরওজিয়ান এমবাসি ইন ঢাকার ডেপুটি হেড অব মিশন ক্রিস্টিন থমাসেনওয়ারিনজাসেন, বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মোঃ আক্তারুজ্জামান, আইএমও প্রজেক্ট কোর্ডিনেটর জনসন, বিআরএস সেক্রেটারিয়েট প্রোগ্রাম অফিসার সুসান উইংফিল্ড, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) সভাপতি মোঃ আবু তাহের। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ ইলিয়াস শাহ, পিএ টু ন্যাশনাল ট্রেনিং কোর্ডিনেটর মোহাম্মদ নেজাম উদ্দিন, আইএমও প্রজেক্ট ম্যানেজার মোঃ মিজানুর রহমান, লালবাগ শিপের মালিক আবুল হাশেম, চিটাগাং শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী, তাহের গ্রুপের পরিচালক মোঃ শাহীন আলম, মা শিপ ব্রেকিং মালিক আনোয়ার আলম, মেক কর্পোরেশনের চেয়ারম্যান এম আবুল কাশেম, সিমনি শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির সারতাজ এম ইমরান, এস এল স্টিলের মোঃ লোকমান, গ্রীণ টেকের ব্যবস্থাপনা পরিচালক নিরুজ বড়ুয়া, ওয়াইপিএসএ মোঃ আলী শাহিন, এ ফাহিম ইন্ডাস্ট্রির সোলোমান, কনসুরটিয়াম চবি প্রফেসর নুর নবি, ক্যাপ্টেন সিরাজুল মাওলা, প্রধান প্রকৌশলী মাহবুব, ভাটিয়ারী শিপ ব্রেকার্স লিঃ,বিএসবিআরএ এসিস্টেন্ট সেক্রেটারী নাজমুল ইসলাম, কলকারকানা ও প্রতিস্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) পলাশ কুমার দাশ, মোঃ তফাজ্জল হোসেন,এসএস গ্রীণ শিপ মোঃ নুর উদ্দিন, সাগরিকা শিপ ব্রেকিং ফাহিম আলম, জিরি সুবেদার ফেরদৌস ওয়াহিদ, চবি আইএফইএস প্রফেসর ড. এম মোশাররফ হোসেন, প্যাসিফিক স্টিল সিইও এম জাহিদুল হক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের  পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন,  বিএসবিআরএ সেক্রেটারী মোঃ সিদ্দিক, আসাদি স্টিলের মালিক লিয়াকত আলী, মাহিনুর শিপ রিসাইক্লিং লিঃ ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা, কবির স্টিল সিইও মেহরুল করিম, সাব্বির চৌধুরী, হারুন অর রশিদ, মোরশেদ আহমদ, মোঃ জহিরুল ইসলাম, বরকত উল্লাহু, এমরান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ