ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, সম্প্রতি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং আয়োজিত “বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট” শীর্ষক ১৩ তম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি অধিবেশন চেয়ারম্যান হিসাবে “ম্যাটেরিয়াল ফ্লো কস্ট অ্যাকাউন্টিং ইন এসএমইস : দি রোড টু এনভায়রনমেন্টাল সাসটেইন্যাবিলিটি”; ভলানটারি এনভায়রনমেন্টাল অ্যান্ড সাসটেইন্যাবিলিটি ডিসক্লোজার অব ফার্মস্:অ্যা কমপারেটিভ স্টাডি অন সিলেকটেড এশিয়ান কানট্রিজ” এবং ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন দ্যা ইকনোমিক গ্রোথ” শীর্ষক প্রবন্ধগুলোর উপর আলোকপাত করেন। স্থানীয় অংশগ্রহণের পাশাপাশি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের গবেষকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. সেলিম উদ্দিন এর বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ



