বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হারুন উর রশিদ জানান, সকালে ছাদ ঢালায়ের জন্য ফেনী থেকে নির্মাণ সামগ্রী ও শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান নোয়াখালীর বাংলাবাজারে যাওয়ার পথে চৌমুহনী বাজারের সিঙ্গার মোড় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওসি হারুন।



