শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপমির্জা ফখরুলের নতুন নির্বাচনের দাবি

মির্জা ফখরুলের নতুন নির্বাচনের দাবি

সব রাজবন্দিদের মুক্তি দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের কারামুক্তি উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনের দাবিতে শিগগিরই বিএনপি কঠোর আন্দোলনে নামবে বলেও জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রীকে মুক্ত করার জন্য, আটক নেতাকর্মীদের মুক্ত করার জন্য, তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য অবশ্যই একটি আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব।

ক্ষমতাসীন সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখনও সময় আছে রাজবন্দিদের মুক্তি দিন, দেশনেত্রীকে মুক্তি দিন, মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

বরাবরের মতোই বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে মির্জা ফখরুল, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান। এ সময়, তিনি বলেন, নতুন নির্বাচন দিন অন্যথায় এদেশের জনগণ কোনোদিন আপনাদের ক্ষমা করবে না।

আরও পড়ুন

সর্বশেষ