বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ, কূটনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও সিউলের মধ্যে আজ তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক- ইয়নের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে সমঝোতা সই হয়।
সমঝোতা চুক্তিগুলো হচ্ছে- কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা, দ্বিতীয়টি হচ্ছে, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া মধ্যে বিনিয়োগ বৃদ্ধির লক্ষে কোরিয় ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে সমঝোতা এবং তৃতীয়টি হচ্ছে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০১৯ থেকে ২০২৩ সাল পযর্ন্ত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির সংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা।
দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী লী তায়েহো এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল নিজ নিজ পক্ষে তৃতীয় এমওইউতে স্বাক্ষর করেন।




