শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপবাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা

বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান ‍হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা রোববার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। জালালী বলেন, ১৫ জুলাই সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। এরপর বেলা সাড়ে ১১ টায় মরদেহ জাতীয় পার্টির কাকরাইল অফিসে নেয়া হবে। বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা শেষে মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে। ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের মরদেহ রংপুরে নেয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠ অথবা ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে। আগামী ১৬ জুলাই বিকালে সেনাবাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ