শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বিসিবি নির্বাচন : খসড়া ভোটার তালিকার শুনানি চলছে

বিসিবি নির্বাচন : খসড়া ভোটার তালিকার শুনানি চলছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গত শুক্রবার। প্রকাশিত এই তালিকার ভুলত্রুটি সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্যে রবিবার খসড়া তালিকার ওপর আপত্তি ও শুনানি করছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বিসিবি নির্বাচন কমিশন কার্যালয়ে সকাল ১১ টায় খসড়া তালিকার ওপর আপত্তি ও শুনানি শুরু হয়ে এখনো চলছে।  শুনানি চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুনানি শেষে পরদিন সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবির নির্বাচন কমিশন।  উল্লেখ্য, বিসিবির বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।

আরও পড়ুন

সর্বশেষ