শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়রিকশা চলাচল বন্ধ করার ঘোষণায় মুগদায় বিক্ষোভ করছেন চালক-মালিকেরা

রিকশা চলাচল বন্ধ করার ঘোষণায় মুগদায় বিক্ষোভ করছেন চালক-মালিকেরা

রাজধানীর কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধ করার ঘোষণায় মুগদা বিশ্বরোড এলাকায় বিক্ষোভ করছেন চালক-মালিকেরা। ০৮ জুলাই মুগদা-মানিকনগর বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রিকশাচালক-মালিকেরা। নগর পুলিশের মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার জানান, রাজধানীর যেসব রোডে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে সেসব এলাকায় ফের রিকশা চলাচলের দাবিতে বিক্ষোভ করছেন চালক-মালিকেরা। ওই সড়কে বর্তমানে বাসচলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি। এদিকে সকালে রিকশাচালক-মালিকদের বিক্ষোভের কারণে কর্মস্থলগামী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ