শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজশাহীতে পুলিশের উপর শিবিরের হামলা

রাজশাহীতে পুলিশের উপর শিবিরের হামলা

রাজশাহীতে আগামীকালের হরতালের সমর্থনে শিবিরের মিছিলের প্রস্তুতি সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মহানগরীর তালাইমারি এলাকায় শিবিরের নেতাকর্মীরা আগামীকালের হরতালের সমর্থনে মিছিল বের করার জন্য জড়ো  হতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে শিবিরের নেতাকর্মীরা তাদেরকে লক্ষ্য করে ইট-পাটকেল ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ কে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে পুঠিয়ার কাটাখালিতে আগামীকালের হরতালের সমর্থনে শিবিরের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, এ সময় ঘটনাস্থল থেকে ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন

সর্বশেষ