রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদজাতীয়আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলি স্থগিত, স্বপদে বহাল

আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলি স্থগিত, স্বপদে বহাল

আড়ংকে জরিমানা করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিত ও স্বপদে বহালের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৪ জুন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন দোদুল এ নির্দেশ প্রদান করেন।

এর আগে সোমবার দুপুরে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান চালিয়ে ছয় দিনের ব্যবধানে একই পণ্যের দাম প্রায় দ্বিগুণ রাখায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন মঞ্জুর শাহরিয়ার। মূলত ৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করায় এ জরিমানা করা হয়। একইসঙ্গে আড়ংয়ের শাখাটিকে ২৪ ঘণ্টা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। তবে জরিমানা পরিশোধ এবং মুচলেকা দেয়ার শর্তে আট ঘণ্টা পর খুলে দেয়া হয়েছে আড়ংয়ের উত্তরা আউটলেট।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। অভিযান পরিচালনার পরপর সোমবারই তাকে খুলনা জোনে বদলীর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ কর্তৃপক্ষের উপপরিচালক পদ থেকে বদলি করে তাকে সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়।

আরও পড়ুন

সর্বশেষ